অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাড়ি মালিকের - The News Lion

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাড়ি মালিকের

 


দি নিউজ লায়নঃ বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাড়ি মালিকের। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে  ডোমকল সংলগ্ন শেখ পাড়া এলাকায়। মৃত বাড়ি মালিকের নাম নুরুল শেখ(৫৮)। স্থানীয় সূত্রে জানা যায়,বাড়িতে  রান্নার সময় আচমকা বিকট আওয়াজে দাও দাও করে জ্বলে ওঠে রান্নাঘর সংলগ্ন পুরো বাড়ি। 


তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসে সেখানে। পরবর্তীতে খবর দেওয়া  দমকলে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরইমধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির মালিক নুরুল শেখ এর মর্মান্তিক মৃত্যু হয়।এছাড়াও আসবাবপত্র থেকে শুরু করে নানান গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ সহ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এ অগ্নিকাণ্ডে । এলাকাবাসী প্রাথমিক অনুমান,অসাবধানতা জনিত কারণে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে তা ফেটে গিয়ে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.